বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কমিশন যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাতে শিক্ষক সমাজের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার সম্ভাবনা ক্ষীণ। কমিশনের বর্তমান কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমাদের হতাশ করছে।
এ প্রেক্ষাপটে জাতীয় বেতন কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকারের কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগের ঘটনায় শিক্ষক সমিতি তাকে আন্তরিক সাধুবাদ জানায়। নেতৃবৃন্দ বলেন, তাঁর এই সাহসী ও নীতিগত অবস্থান প্রমাণ করে যে কমিশনের ভেতরে সুস্থ ও বস্তুনিষ্ঠ কাজের পরিবেশ অনুপস্থিত।
Sangbad365 Admin 












