০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোরআনের মাস রমজান

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০০ Time View

রাতের ইবাদত সম্পর্কে আল্লাহ–তাআলা  বলেন, “নিশ্চয়ই রাতে ওঠা প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং উচ্চারণে অধিক স্থির।” (সুরা মুজ্জাম্মিল, আয়াত: ৬)।

রাতের নির্জনতা, কর্মব্যস্ততার অবসান এবং হৃদয়ের স্থিরতা—এসব কারণে কোরআন গভীর অনুধাবনের জন্য রাত বিশেষ উপযোগী। এ সময় দিল ও জবান একসঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে যুক্ত হতে পারে; ফলে তেলাওয়াত শুধু শব্দোচ্চারণে সীমাবদ্ধ না থেকে অন্তরে প্রভাব বিস্তার করে।

রমজানের সঙ্গে কোরআনের সম্পর্কের সবচেয়ে বড় দলিল হলো আল্লাহ–তাআলার ঘোষণা, “রমজান মাস, যাতে কোরআন অবতীর্ণ হয়েছে।” (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

এ আয়াত রমজানকে কোরআনের মাস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হজরত ইবনে আব্বাস (রা.)-এর ব্যাখ্যা অনুযায়ী, লায়লাতুল কদরের রাতে লওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবস্থিত ‘বাইতুল ইজ্জত’-এ পূর্ণ কোরআন একবারে অবতীর্ণ করা হয়।

এ বিষয়ে আল্লাহ–তাআলা  বলেন, “নিশ্চয় আমি তা লায়লাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি।” (সুরা কদর, আয়াত: ১)

অন্যত্র বলেন, “নিশ্চয় আমি তা এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি।” (সুরা দুখান, আয়াত: ৩)

এসব আয়াত ও বর্ণনা থেকে প্রতীয়মান হয়, রমজান শুধু রোজার মাস নয়; এটি ওহির সূচনা ও কোরআনের অবতরণের মাস।

ট্যাগঃ

কোরআনের মাস রমজান

সময়ঃ ১২:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬