বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের মামলায় সাবেক এমডি ও সিইও মো. সাফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
গত মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানা এই দায়িত্ব পালন করবেন।
Sangbad365 Admin 










