০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে ৫ হাজার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৬০১৩ Time View

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের বিক্ষোভের জন্য শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর দোষারোপ করেননি খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘ক্রিমিনাল’ বলেও উল্লেখ করেন। পরে এক্সে আরেকটি পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সহিংস গোষ্ঠীগুলোকে ইরানের জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। এটি ‘জঘন্য অপবাদ’।

খামেনির এই পোস্টগুলো সম্পর্কে অবগত আছেন বলে শনিবার সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিন প্রেসিডেন্ট। খামেনির ৩৭ বছরের শাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের নতুন নেতা খোঁজার সময় হয়েছে। তেহরানের শাসকেরা দমন-পীড়ন ও সহিংসতার ওপর ভর করে দেশ শাসন করে আসছেন বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে খামেনিকে ইরান ‘ধ্বংস’ করার জন্য দায়ী করেন ট্রাম্প। বলেন, তিনি (খামেনি) ইরানে এমন মাত্রার সহিংসতা ব্যবহার করেছেন, যা আগে কখনো দেখা যায়নি। এরপর নিজের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতৃত্বের উচিত যুক্তরাষ্ট্রকে আমি যেভাবে চালাই, সেভাবে নিজের দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া। নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করে নয়।’

পলিটিকোর কাছে ট্রাম্পের মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানের বিক্ষোভ শুরুর পর থেকে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। যদিও সম্প্রতি তাঁকে সুর নরম করতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তেহরান হত্যাকাণ্ড বন্ধ করেছে এবং বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডও দেবে না। এ জন্য ইরানকে ‘ধন্যবাদ’ জানান তিনি।

ট্যাগঃ

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

ইরানে বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে ৫ হাজার

সময়ঃ ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬