ছাত্রদল সভাপতি বলেন, আলোচনায় অংশ নিলেও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এর আগে বেলা ১১টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা জানান, রাত পর্যন্ত তাঁদের এ অবস্থান কর্মসূচি চলবে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে ছাত্রদলের নেতারা বক্তব্য দিচ্ছেন। বিকেল পৌনে পাঁচটার দিকে ইসির একজন কর্মকর্তা কার্যালয় থেকে বের হতে চাইলে বাধা দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
Sangbad365 Admin 












