০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গলা বসে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে জানুন নাক কান গলাবিশেষজ্ঞের পরামর্শ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০২ Time View

দীর্ঘদিন ধরে কণ্ঠের এমন সমস্যা যেকোনো সংগীতশিল্পীর জন্য সত্যিই উদ্বেগের বিষয়। বর্তমান অবস্থায় আপনার প্রধান কাজ হলো, যত দ্রুত সম্ভব একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি (এফওএল) পরীক্ষা করিয়ে আপনার কণ্ঠনালি ও ভোকাল কর্ডের প্রকৃত অবস্থা জেনে নিন। কোনো ধরনের সংক্রমণ বা জটিলতা শনাক্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত গান গাওয়া, রেওয়াজ করা বা উচ্চস্বরে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কমপক্ষে দুই সপ্তাহ কণ্ঠের পূর্ণ বিশ্রাম (ভয়েস রেস্ট) নিশ্চিত করুন। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে সম্পূর্ণ পরিহার করুন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে একটি করে মন্টেলুকাস্ট ও বিলাস্টিন (১০ মি.গ্রা.) জাতীয় ওষুধ খেতে পারেন। দ্রুত রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করলে আশা করি, আপনি আবারও স্বাভাবিকভাবে গান গাইতে পারবেন।

ট্যাগঃ

শুধু হাই জাম্প নয়, পোল ভোল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী মিলন

গলা বসে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে জানুন নাক কান গলাবিশেষজ্ঞের পরামর্শ

সময়ঃ ১২:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬