পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন।
গত রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
Sangbad365 Admin 











