০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের শোক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৬০১৮ Time View

সম্মিলিত সামাজিক আন্দোলনের সমবেদনা জ্ঞাপন

গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বিবৃতিতে বলেছেন, স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন দূরদর্শী চিন্তার রাজনৈতিককে হারাল।

ডাকসুর শোক

খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন মুহা. মহিউদ্দিন খান। শোকবার্তায় তাঁরা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে খালেদা জিয়া দৃঢ় প্রতিজ্ঞায় উঠে দাঁড়িয়েছিলেন। স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসাকে মোকাবিলা করে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ, জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু।

ট্যাগঃ

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের শোক

সময়ঃ ১২:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫