১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৬০০৫ Time View

একটি যুগের অবসান হতে চলেছে। ম্যানচেস্টার সিটিতে, ইংলিশ ফুটবলেও।

ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি, কখনো টাক মাথায় হাত দিয়ে আফসোস, কখনো লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশের সেই অতিপরিচিত দৃশ্য আর দেখা যাবে না ইতিহাদ স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টির লেখক পেপ গার্দিওলা বিদায় নিচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। তারমানে, আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ ম্যাচ।

ট্যাগঃ

মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা

সময়ঃ ১২:০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬