মেট গালায় তারকার তালিকা আগেই প্রকাশ করা হয় না। কিন্তু জমকালো আয়োজনের কো-চেয়ার হবেন কারা, তা জানিয়ে দেওয়া হয় আগেই। এবারও মূল দায়িত্বে থাকছেন ফ্যাশন–দুনিয়ার আইকন অ্যানা উইনটোর। তাঁর সঙ্গে থাকছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস।
সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হবেন পপ তারকা বিয়ন্সে। ২০১৬ সালের পর এই প্রথম তাঁকে দেখা যাবে মেট গালার লালগালিচায়। শুধু লালগালিচা নয়, একেবারে কো-চেয়ারের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে তাঁর কাঁধে।
বরাবরের মতোই মেট গালা শেষে আয়োজন করা হবে বিশাল এক প্রদর্শনীর। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের এম ন্যস্ত গ্যালারিতে ১০ মে থেকে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। সেখানে সাধারণ দর্শক চাইলেই দেখতে পারবেন মেট গালার পোশাক ও বিশাল আয়োজনের একঝলক।
Sangbad365 Admin 







