০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘অর্জন ও সন্তুষ্টির জায়গা হলো ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পেরেছি’

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৩৯ Time View

বিদায়ী সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিপূর্ণভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে রাখতে পারাকে বড় ধরনের সন্তুষ্টি হিসেবে দেখছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সভাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমাদের সবচেয়ে বড় অর্জন ও সন্তুষ্টির জায়গা হলো একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভঙ্গুর। আমি যখন দায়িত্ব নিই, তখন যে পরিস্থিতি ছিল এবং এখন যে অবস্থায় রেখে যেতে পারছি এই পরিবর্তনটাই আমার সবচেয়ে বড় সন্তুষ্টি।’’

নিজের দায়িত্বকাল প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এক বছর ছয় মাস দুই দিন তিনি দায়িত্ব পালন করেছেন। শুরুতে নির্বাচন আদৌ হবে কি না এ নিয়ে সংশয় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘সব সন্দেহের অবসান ঘটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমার মতে, নির্বাচনটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’’

নির্বাচনের দিন বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘কেউ প্রাণ হারায়নি এটাও একটি বড় অর্জন।’’

ঢাকা/এএএম//

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

‘অর্জন ও সন্তুষ্টির জায়গা হলো ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পেরেছি’

সময়ঃ ১২:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬