০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেছে ছাত্রদলের সাবেক নেতা!

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০৩৯ Time View

সাভার (ঢাকা) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬  

অভিযুক্ত আরমান হোসেন বাবু

চাঁদা না পেয়ে ফুটপাতের দুই ব্যবসায়ীর ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক সাবেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আরমান হোসেন বাবু ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।  

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকানি, মাছ ব্যবসায়ী, সবজি ও ডাব বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে।

ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম অভিযোগ করেছেন, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে হামলা চালায় তারা। সেই সঙ্গে ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি নিয়ে যায়।

আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে। 

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে সাভারে নানা অপকর্ম চালাচ্ছে। মাদক ব্যবসার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আরমান হোসেন বাবুকে মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে তার মুঠোফোনটি বন্ধ করে রাখেন। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেছেন, “এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/রফিক

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (১৬ জুন, ২০২৬)

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেছে ছাত্রদলের সাবেক নেতা!

সময়ঃ ১২:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬