০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি থেকে মনোনয়ন ফরম নিলেন বিএনপির ১৯৯ নারী প্রার্থী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৬০১৪ Time View

প্রকাশিত: ২২:৫০, ১২ এপ্রিল ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে তিন দিনে ১৯৯ জন নারী প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে তৃতীয় দিনে ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে প্রথম দিনে ৮০ জন এবং দ্বিতীয় দিনে ৪৫ জন প্রার্থী ফরম নেন।

নির্বাচন কমিশনের সরবরাহ করা তালিকা অনুযায়ী, তিন দিনে মোট মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।

এদিকে, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ এপ্রিল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো ফরম বিক্রি কার্যক্রম চলে। 

দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত নির্ধারণ করা হয়েছে।

গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ১২ মে।

ঢাকা/এমএসবি/রফিক

ট্যাগঃ

ইসি থেকে মনোনয়ন ফরম নিলেন বিএনপির ১৯৯ নারী প্রার্থী

সময়ঃ ১২:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬