০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আলোচনার জন্য মেয়ের জামাইকে পাঠাচ্ছেন ট্রাম্প

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৬০০২ Time View

প্রকাশিত: ২২:৪৬, ২৪ এপ্রিল ২০২৬  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় অংশ নিতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সিএনএনকে এমনটাই জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও অংশ নিচ্ছেন না, তাই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও এতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। হোয়াইট হাউসের কর্মকর্তারা অভ্যন্তরীণভাবে গালিবফকে ইরান প্রতিনিধিদলের প্রধান এবং ভ্যান্সের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেন।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা অগ্রসর হলে ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং তার স্টাফের সদস্যরা পাকিস্তানে থেকে আলোচনায় অংশ নেবেন। 

কুশনার এবং উইটকফ কয়েক মাস ধরে তেহরানের পারমাণবিক উপাদান নিয়ে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন।

২২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ওই দিনই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা ছিল। তবে ইরান সাফ জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার না করলে তেহরান কোনো ধরনের আলোচনায় বসবে না।
 
ঢাকা/শাহেদ

ট্যাগঃ

ইরানের সঙ্গে আলোচনার জন্য মেয়ের জামাইকে পাঠাচ্ছেন ট্রাম্প

সময়ঃ ১২:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬