০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৬০০০ Time View

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ এপ্রিল ২০২৬  

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেবা আরো বাড়াতে পুলিশ ১০ দফা পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিমানবন্দরের প্রবেশ-বাহির পথে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা ঠেকানো, পুলিশ-গোয়েন্দা-বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বিনিময়, চুরি-ছিনতাই রোধে নজরদারি বাড়ানো হয়েছে।”

এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, আধুনিক স্ক্যানিং মেশিন, বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নিষিদ্ধ বস্তু ঠেকাতে স্ক্যানিং, সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ, ইমিগ্রেশন কাউন্টার বাড়ানো ও যাত্রী হয়রানি রোধে সহায়তা ডেস্ক চালু করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/এএএম/এসবি

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ঃ ১২:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬