০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৬০০৪ Time View

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৪৮, ২৯ এপ্রিল ২০২৬

ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মোটরসাইকেল মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ২০২৪ সালের ১৫ অক্টোবর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সময়ঃ ১২:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬