১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিলেন ধর্মমন্ত্রী 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৬০১০ Time View

প্রকাশিত: ১৭:৩৪, ১ মে ২০২৬  

অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

তিনি বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সাথে কথা বলেন। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান মন্ত্রী। 
শুক্রবার (১ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। 

ঢাকা/এএএম/এসবি

ট্যাগঃ

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিলেন ধর্মমন্ত্রী 

সময়ঃ ১২:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬