০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ আরো একজনের মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৬০০০ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৬ মে ২০২৬  

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় জেরা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আমির হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। 

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে দগ্ধ আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসক জানিয়েছেন, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর তথ্য জানিয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুরে মেঘনাঘাটের এলাকায় জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে চুলা থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হয়। 

একই ঘটনায় দগ্ধ শংকর গোমেজ (২৫) বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বর্তমানে দগ্ধদের মধ্যে চারজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ ১২ জনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

ঢাকা/অনিক/বকুল 

ট্যাগঃ

সোনারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ আরো একজনের মৃত্যু

সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬