সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪২, ১৭ মে ২০২৬
ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রবিবার (১৭ মে) বিকেলে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে, শনিবার রাতে ধামরাই থানাধীন সুয়াপুর ও সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন ওরফে হানিফ ও মো. সাব্বিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে সুতিপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে এরশাদ ও সোহেল নামের দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/সাব্বির/রাজীব
Sangbad365 Admin 






