১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুটের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৬০০৩ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের গারারন এলাকায় আরবালা ফ্যাক্টরির সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঝুট নামানো ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কথাকাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আরবালা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি স্টাফ পরিবহন গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় গাড়িচালক জসিম জানান, গাড়ি রেখে কিছু সময়ের জন্য দূরে যাওয়ার পর ফিরে এসে তিনি দেখেন, গাড়ির চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়েছে। পরে কয়েকজন ব্যক্তি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লা অভিযোগ করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য শ্রীপুর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জুনাইদ মোল্লাসহ অন্তত চারজন আহত হন।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাসুম আহমেদ জানান, তিনি বাস ব্যবসার সঙ্গে জড়িত। আগের বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

তার দাবি, শুক্রবার সকালে তার তিনটি বাসে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেছেন, “ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ

ঝুটের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সময়ঃ ১২:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬