০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৬৮

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৬০১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২ জুন ২০২৬   আপডেট: ২২:৫২, ২ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে।

সিএমপির সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৬ থানার সমন্বিত অভিযানে এ পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে।”

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় হঠাৎ মিছিল বের করেন একদল যুবক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা‘ এবং ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বের করেন। মিছিলটি জিইসি এলাকা থেকে শুরু হয়ে ২ নম্বর গেইট মোড় পর্যন্ত যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ঢাকা/রেজাউল/রফিক

ট্যাগঃ

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৬৮

সময়ঃ ১২:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬