০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব: ট্রাম্প

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬০০৬ Time View

প্রকাশিত: ২২:৩৬, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫০, ২২ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হওয়া ‘সম্ভব।’ বুধবার (২২ এপ্রিল) নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের জানিয়েছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে আলোচনা সম্ভব হতে পারে। 

নিউইয়র্ক পোস্ট যখন ট্রাম্পকে এ বিষয়ে জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ক্ষুদেবার্তায় এর উত্তর দেন: ‘এটা সম্ভব! প্রেসিডেন্ট ডিজেটি।’

মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন, যা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। এর উদ্দেশ্য হলো, যুদ্ধ শেষ করার জন্য একটি ‘একীভূত প্রস্তাব’ তৈরির জন্য ইরান সরকারকে আরো সময় দেওয়া।

ঢাকা/শাহেদ

ট্যাগঃ

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব: ট্রাম্প

সময়ঃ ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬