০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া: মজুচৌধুরীরহাট-ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ 

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৬০০৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৯ এপ্রিল ২০২৬  

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে একটি লঞ্চ যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

তিনি জানান, এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে। এতে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়। 

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার সকাল থেকে মজুচৌধুরীর হাট ঘাটে বরিশাল-ভোলাগামী বিপুল সংখ্যক যাত্রী ভিড় করে। তাদের ঘাটে ধরে রাখার পরিস্থিতি ছিল না। তাই দুপুর সোয়া ১২টার দিকে পারিজাত নামের লঞ্চ ছাড়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ছোট লঞ্চ এবং ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

ওই ঘাটের পোট অফিসার শাহ আলম জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে রাত ১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার লঞ্চ চলাচল কিছুটা শুরু হয়। 

লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতও হয়েছে। তবে ওইদিন বিকেল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে কিছুটা ঝড়ো হওয়ার বয়ে যায়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও শুরু হয়।
 
ঢাকা/লিটন/বকুল

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বৈরী আবহাওয়া: মজুচৌধুরীরহাট-ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ 

সময়ঃ ১২:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬