০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে আ.লীগ নেতাকে তুলে নিয়ে গেছে মুখোশধারীরা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৬০০১ Time View

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৬ মে ২০২৬  

হোছেন আলী।

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মুখোশধারীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত হোছেন আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মৃত রহমত উল্লাহর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। পরে মামলার ওয়ারেন্ট রয়েছে দাবি করে দরজা খুলতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন অস্ত্রধারী ঘরে ঢুকে হোছেন আলীকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

অপহৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, “রাত ২টার আগ মুহূর্তে তারা নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দেয়। দরজা না খুললে ভেঙে ফেলার হুমকি দেয়। পরে আমার স্বামী দরজা খুললে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।”

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ বলেন, “হোছেন আলী নামের এক ব্যক্তিকে মুখোশধারীরা তুলে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।”

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

ট্যাগঃ

টেকনাফে আ.লীগ নেতাকে তুলে নিয়ে গেছে মুখোশধারীরা

সময়ঃ ১২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬