মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি, পাঞ্জাবি, গহনা ও বিভিন্ন দেশীয় পোশাকের স্টল। প্রবাসী নারীদের অনেকেই লাল-সাদা শাড়িতে এবং পুরুষেরা পাঞ্জাবিতে সেজে নববর্ষের আবহকে আরও বর্ণিল করে তোলেন। খাবারের স্টলগুলোতে ছিল ভাপা, চিতই, পাটিসাপটা ও পুলি পিঠার সঙ্গে বিরিয়ানি, ফুচকা ও দেশীয় মিষ্টান্ন। পরিবার-পরিজন নিয়ে এসব স্টলে ভিড় করেন ম্যানিটোবায় বসবাসরত বাংলাদেশিরা।
০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
কানাডার ম্যানিটোবায় বসন্তের স্নিগ্ধতায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ১৬০০১ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর








