০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বিঘার কলাবাগান তছনছ, ৬ লাখ টাকার ক্ষতি কৃষকের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৬০০৪ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২১ মে ২০২৬  

ক্ষতিগ্রস্ত কলাবাগানে ভুক্তভোগী কৃষক

চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামে রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত কলাবাগান কুপিয়ে নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাঁথুলি গ্রামের কৃষক রজব আলী তার দেড় বিঘা জমিতে কলাবাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ওই বাগানের কলা বিক্রির জন্য গত মঙ্গলবার (১৯ মে) স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়। ব্যবসায়ীরা বুধবার (২০ মে) সকালে নগদ টাকা দিয়ে কলা কেটে নেওয়ার কথা ছিল। কিন্তু, বুধবার সকালে কলাবাগানে গিয়ে রজব আলী দেখতে পান যে, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাগানের সব গাছের কলার কান্দি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে রেখে গেছে। 
ভুক্তভোগী কৃষক রজব আলী বলেন, “অনেক কষ্ট করে বাগান করেছি। ব্যবসায়ীদের সঙ্গে বিক্রির কথাও ঠিক হয়েছিল। কিন্তু, কারা যেন রাতের অন্ধকারে সব কলা কেটে নষ্ট করে দিয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।”

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

এমন ন্যক্কারজনক ঘটনায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন কৃষকের বছরের পরিশ্রম এভাবে নষ্ট করা অমানবিক কাজ। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেছেন, “ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/মামুন/রফিক

ট্যাগঃ

দেড় বিঘার কলাবাগান তছনছ, ৬ লাখ টাকার ক্ষতি কৃষকের

সময়ঃ ১২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬