১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আগুনে মা-মেয়ের মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৬০০৪ Time View

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২২ মে ২০২৬  

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে সোনিয়া খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার মেয়ে মেহা মনি (১০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনিয়া স্বামী পরিত্যক্তা। তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্না করছিলেন। এ সময় তারা সোনিয়ার ঘরে আগুন দেখতে পান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/এনাম/রাজীব

ট্যাগঃ

বগুড়ায় আগুনে মা-মেয়ের মৃত্যু

সময়ঃ ১২:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬