অনেকেই কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করেন। আমাদের ধারণা, কটন বাড কানের ময়লা দূর করে। এই ধারণা ভুল। আসলে এটি ব্যবহারে বাইরের দিকের কিছু ময়লা বেরিয়ে এলেও বাকি ময়লাকে আরও ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে দেয়। ফলে ওয়াক্স ইমপ্যাকশন বা আটকে গিয়ে কানে ব্লক, ব্যথা হতে পারে, কানে কম শুনতে পারেন। এ ছাড়া কটন বাড দিয়ে খোঁচাখুঁচি করলে কানের ভেতর রক্তপাত হতে পারে, কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে, এ থেকে শ্রবণশক্তি হারানোর ঘটনাও ঘটতে পারে।
১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
কটন বাড ব্যবহার করে বিপদ ডেকে আনছেন না তো
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- ১৬০৬৫ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর








