১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কোহিনূর কেমিক্যালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০৪৬ Time View

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৭ ডিসেম্বর ২০২৫  

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৭ ডিসেম্বর বিকাল ৩টা ১৫ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির  ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও জনাব কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও জনাব মো. শামীম কবির। 

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। 

ঢাকা/তারা//

ট্যাগঃ

কোহিনূর কেমিক্যালের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

সময়ঃ ১২:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫