০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত্যু

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৬০৩১ Time View

শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।

দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

ট্যাগঃ

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত্যু

সময়ঃ ১২:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬