ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল রোববার তাঁর আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য জানিয়েছেন। এএফপিকে তিনি বলেন, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া এবং এতে যোগসাজশের দায়ে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ওপর দুই বছরের দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এ ছাড়া অপপ্রচারের দায়ে নার্গিস মোহাম্মাদিকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোস্তফা নিলি।
১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির কারাদণ্ড
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৬০০৬ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর










