০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরে বিজেপির রাজ্য সরকারে যোগ দেওয়া উপজাতীয় বিধায়কদের প্রাণনাশের হুমকি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬০০৪ Time View

তিন বিধায়ককে হুমকি দিয়ে কুকি লিবারেশন আর্মি বলেছে, চলমান জাতিগত সহিংসতার মধ্যে তাদের স্বজাতির এমএলএরা রাজ্য সরকারের, অর্থাৎ বিজেপি সরকারের পক্ষ নিচ্ছেন।

গত শনিবার ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি তাদের বিবৃতি প্রকাশ করে, যা আজ সোমবার প্রকাশ্যে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মণিপুর সরকার কুকি-জো জনগণের ‘স্বার্থ, জীবন এবং মর্যাদার’ বিরুদ্ধে কাজ করছে। তিন বিধায়ক—নেমচা কিপগেন, এল এম খাউতে ও নগুরসাঙ্গলুর সানাতের নাম করে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীটি অভিযোগ করেছে, কুকি-জো সমাজের নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁরা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছেন; অর্থাৎ স্থানীয় মানুষের আবেগের বিরোধিতা করছেন।

ট্যাগঃ

মণিপুরে বিজেপির রাজ্য সরকারে যোগ দেওয়া উপজাতীয় বিধায়কদের প্রাণনাশের হুমকি

সময়ঃ ১২:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬