০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৬০২৫ Time View

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৪ মার্চ ২০২৬  

নিখোঁজের দুই দিন পর নোয়াখালী জেলা শহরের একটি পুকুর থেকে রঞ্জিত কুরী (৫২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে নোয়াখালী পৌরসভার গোপাই রামশংকর এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুই দিন পর শনিবার পুকুরে মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, রঞ্জিত কুরীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/সুজন/রফিক

ট্যাগঃ

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬