০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি-সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার তিন দিন সাপ্তাাহিক ছুটি, আরও যা করছে এশিয়ার দেশগুলো

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৬০২৭ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে আবারও জ্বালানি–সংকট হতে পারে—এ আশঙ্কায় শ্রীলঙ্কার সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি থাকবে তিন দিন।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছে শ্রীলঙ্কা সরকার। বৈঠকে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ভালো কিছুর প্রত্যাশাও করতে হবে।’ খবর বিবিসির।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে ভারত ও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক যৌথ হামলা শুরু করে। তেহরানের পাল্টা জবাবের পর সংঘাতটি পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

ট্যাগঃ

জ্বালানি-সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার তিন দিন সাপ্তাাহিক ছুটি, আরও যা করছে এশিয়ার দেশগুলো

সময়ঃ ১২:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬