০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দলের কাজ শুধু সমালোচনা করা নয়: এ্যানি

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৬০০৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ২২:৩৩, ১৯ মার্চ ২০২৬

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বিরোধী দলের কাজ শুধু সমালোচনা করা নয়। বরং সরকারের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া এবং ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা তাদের দায়িত্ব।”

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপির উদ্যোগে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “আমরা নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করে শপথ নেওয়ার বিষয়টি আগে কখনো আলোচনায় ছিল না। এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা খুব জটিল কিছু নয়। সংসদের প্রথম দিন এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তী দিনে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি অনেকাংশে সমাধান হয়েছে।”

তিনি বলেন, “সংসদে উপস্থাপনের মাধ্যমে হ্যাঁ বা না ভোটের ভিত্তিতে এটি কার্যকর হবে এবং সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।”

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জামায়াতের আমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমরা ১৮০ দিনের খাল খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা/লিটন/রাজীব

ট্যাগঃ

দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

বিরোধী দলের কাজ শুধু সমালোচনা করা নয়: এ্যানি

সময়ঃ ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬