০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা নিহত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৬০০৬ Time View

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২০ মার্চ ২০২৬  

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে বজ্রপাতের তার মৃত্যু হয়।

লুৎফর রহমান ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির কাছে জমিতে কৃষিকাজ করছিলেন লুৎফর রহমান। এ সময় বজ্রপাত হলে তার শরীর ও মাথা মারাত্মকভাবে ঝলসে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু জানান, লুৎফর রহমান পরিশ্রমী কৃষক ও রাজনীতিক ছিলেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বজ্রপাতে মৃত্যুর তথ্য জানান।
 
ঢাকা/তামিম/বকুল 

ট্যাগঃ

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা নিহত

সময়ঃ ১২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬