০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় অবৈধ নৌকা-জাল জব্দ, ৫ জেলে আটক

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৬০২৩ Time View

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২২ মার্চ ২০২৬  

কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধ নৌকা ও জালসহ পাঁচ জেলেকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। রবিবার (২২ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টায় কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশনের সদস্যরা অভিযান চালায়। তারা কুতুবদিয়া থানার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় একটি অবৈধ টহল নৌকা আটক করে। নৌকায় তল্লাশি চালিয়ে ১২ লাখ টাকার চারটি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২৫০ পিস বরফসহ পাঁচজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
 
ঢাকা/তারেকুর/বকুল 

ট্যাগঃ

কুতুবদিয়ায় অবৈধ নৌকা-জাল জব্দ, ৫ জেলে আটক

সময়ঃ ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬