০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৬০০৪ Time View

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ মার্চ ২০২৬  

রুহুল আমিন।

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুহুল আমিন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের সোনামদ্দীন ঘরামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রুহুল আমিন। দীর্ঘ ১০ দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/বেলাল/রাজীব

ট্যাগঃ

নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সময়ঃ ১২:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬