বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:২৬, ২৩ মার্চ ২০২৬
মীর শাহে আলম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব (রাজনৈতিক) আতিকুর রহমান।
তিনি বলেন, “মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম যাতে ব্যহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।”
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/এনাম/রাজীব
Sangbad365 Admin 






