১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১৬০২৩ Time View

চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলছে। ফলে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত লাভের আশায় পানির ট্যাংকে প্রায় ছয় হাজার লিটার ডিজেল মজুত করেছিলেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নগর পুলিশের একটি দল।

আজ শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে লোডিং-আনলোডিং পাম্প। উদ্ধার ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগঃ

বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত

সময়ঃ ১২:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬