নাটোর বন্ধুসভার সভাপতি জমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাদিয়া ফারহানা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক অলোক কুমার মৈত্র, এম কে ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, পাবলিক লাইব্রেরির সহকারী গ্রন্থাগারিক সাজু আহম্মেদ, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত ১৪২ শিক্ষার্থী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে অংশ নেন। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষে বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় আমন্ত্রিত অতিথিরা ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ফলাফলে সর্বোচ্চ ২৮ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হন ইমরান খান, তাওহীদ আহম্মেদ, রবিউল ইসলাম, জেসমিন আক্তার। ২৭ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় হন রুহুল আমিন, ইব্রাহীম আলী, ওহিদুর রহমান, তানবীরুজ্জামান, রাহুল মুখার্জী। ২৬ নম্বর পেয়ে তৃতীয় হন উম্মে কুলসুম। ২৫ নম্বর পেয়ে চতুর্থ হন তুষার ইমরান, আমজাদ হোসেন, জাকিয়া সুলতানা ও রমজান আলী।
Sangbad365 Admin 








