০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠে অজয় এডওয়ার্ড, দার্জিলিংয়ে জমজমাট লড়াইয়ের আভাস

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৬০০৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচন ঘিরে দার্জিলিং পাহাড়ের অজয় এডওয়ার্ডের দল মাঠে নামল গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তুলে। অতীতেও দেখা গেছে, বিধানসভার নির্বাচন এলেই বিভিন্ন পাহাড়ি রাজনৈতিক দল গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তুলে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার দাবিটি জোরালোভাবেই তুলছে অজয় এডওয়ার্ডের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট।

এই ফ্রন্টের নেতা অজয় এডওয়ার্ড এর আগে এডওয়ার্ড হামরো পার্টি গড়ে দার্জিলিং পৌরসভা নির্বাচনে জয়ী হলেও দলটির কাউন্সিলাররা পরে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। অনীত থাপা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত। এরপর ভেঙে যায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার পর অজয় এডওয়ার্ড নিজের সমর্থকদের এক জোট করে গড়ে তোলেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। তিনি এই ফ্রন্টকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাইলেও তাতে সাড়া দেয়নি দার্জিলিংয়ের কোনো আঞ্চলিক দল। তাই তিনি একাই গোর্খাল্যান্ডের দাবি তুলে মাঠে নেমে পড়লেন।

ট্যাগঃ

ভোটের মাঠে অজয় এডওয়ার্ড, দার্জিলিংয়ে জমজমাট লড়াইয়ের আভাস

সময়ঃ ১২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬