‘আমি মধ্যবর্তী নির্বাচনের পরোয়া করি না’
যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে বরাবরই খাটো করে দেখানোর চেষ্টা করেছেন ট্রাম্প। তিনি প্রায়ই শেয়ারবাজারের সাম্প্রতিক ঊর্ধ্বগতির দিকটি দেখান।
ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্য পূরণে অর্থনৈতিক কষ্ট সামান্য মাত্র। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে।
গত মাসে ট্রাম্প বলেন, ‘আমি মার্কিন নাগরিকদের আর্থিক অবস্থা নিয়ে ভাবি না। আমি কারও কথাই ভাবি না। আমি শুধু একটি বিষয় নিয়ে ভাবি— ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না।’
ট্রাম্প আরও বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনও তাঁর ইরাননীতি নির্ধারণে কোনো ভূমিকা রাখছে না।
তবে শিবলি তেলহামির মতে, ট্রাম্প প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যাতে ইরান মনে না করে যে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে মরিয়া।
Sangbad365 Admin 
