০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা কি এখনো আমায় খোঁজেন

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৬০০৬ Time View

মনে পড়ে, যখনই বাড়ি থেকে হোস্টেলে ফেরার সময় হতো, মায়ের জন্য বারবার দিন পাল্টাতে হতো। মা আকুল হয়ে বলতেন, ‘আর একটা দিন থাকো, আর দুটি দিন থেকে যাও।’ সেই মানুষটা আর আমাকে একটুখানি সময় ধরে রাখার আবদার করেন না। কত দিন হয়ে গেল মায়ের নম্বর থেকে আর কল আসে না। আমি জন্মান্তরের বাঁধন হারিয়ে ফেলেছি।

মা আমাদের পরম মমতায় পথ দেখিয়ে বড় করে মাঝপথে ফেলে শেষ গন্তব্যে চলে গেলেন। কত কথা জমে আছে, কত কথা বলা হলো না।

আমি আমার মায়ের শরীরের সেই পরিচিত গন্ধ মিস করি। তাঁর কণ্ঠস্বর, তাঁর হাসিমাখা মুখ আর সাহস জোগানো প্রতিটি কথা কানে বাজে। তাঁর হাঁটাচলা, তাঁর অবয়ব—সবই এখন কেবলই স্মৃতি। আমি শুধু মাকেই হারাইনি, হারিয়েছি জীবনের শ্রেষ্ঠ বন্ধুকেও। মা শারীরিকভাবে নেই সত্য, কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দীর্ঘশ্বাসে তিনি বেঁচে আছেন চিরকাল।

রাজশাহী

ট্যাগঃ

মা কি এখনো আমায় খোঁজেন

সময়ঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬