০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ‘মুখ রক্ষা করে’ পিছু হটার উপায় নেই যুক্তরাষ্ট্র ও ইরানের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৬০১৩ Time View

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এর ফলে আঞ্চলিক উত্তেজনা এক ভয়াবহ ঝুঁকির দিকে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ও আমওয়াজ ডট মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আলী শাবানি এমনটি মনে করেন।

শাবানি বলেন, ‘আমরা এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেটা অনেকটা দ্বৈরথের (ডুয়েল) মতো, যেখানে কোনো পক্ষেরই এখন আর সম্মান বজায় রেখে পিছু হটার কোনো পথ খোলা নেই।…সেই আশঙ্কার কথা মাথায় রেখে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।’

বর্তমানে উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কুয়েতে একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের সদর দপ্তরে আগুন লেগেছে। বিদ্যুৎ উৎপাদন ও লবণাক্ত পানি শোধনাগারেও আঘাত হানা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগঃ

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ‘মুখ রক্ষা করে’ পিছু হটার উপায় নেই যুক্তরাষ্ট্র ও ইরানের

সময়ঃ ১২:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬