১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের ফলতায় ভোটগ্রহণ সম্পন্ন, আদালতের অনুমতি ছাড়া অভিষেকের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৬০০৮ Time View

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা আসনের পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার ২৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। যদিও নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীতা প্রত্যাহার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি বলেন, ‘নতুন মুখ্যমন্ত্রী আমাদের এই ফলতার জন্য উন্নয়নমুখী প্যাকেজ ঘোষণা করায় আমি নির্বাচনের ময়দান থেকে সরে গেলাম। আমি জানি, আগামিতে এই ফলতা হয়ে উঠবে সোনার ফলতা।’

বৃহস্পতিবার ফলতায় পুননির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৩ শতাংশ। নির্বাচন শেষ হয় ৬টায়।

এর আগে ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের এই আসনে ব্যাপক সহিংসতার কারণে ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এই ফলতা বাদে বাকি ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছিল।

ট্যাগঃ

পশ্চিমবঙ্গের ফলতায় ভোটগ্রহণ সম্পন্ন, আদালতের অনুমতি ছাড়া অভিষেকের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

সময়ঃ ১২:০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬