০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইরান ফোন করেছিল, তারা চুক্তি করতে চায়,’ দাবি ট্রাম্পের

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬০০২ Time View

পাকিস্তানের মধ্যস্থতায় চুক্তির আলোচনা সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ার দুদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরান একটি চুক্তি করতে চায়। একই সঙ্গে তিনি বলছেন, হরমুজ প্রণালিতে অবরোধ শুরু হয়েছে। 

ট্রাম্পের ভাষ্য, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও তিনি এমন কোনো চুক্তিতে যাবেন না, যা তেহরানকে পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ করে দেয়।

একই বিষয়ে আরো গুরুত্বারোপ করে ট্রাম্প বলেছেন, “পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে। তবে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর অবরোধ শুরু হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্টের দাবি, “আজ সকালে (ইরান) ফোন করেছে এবং তারা একটি চুক্তি করতে চায়।” 

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

হোয়াইট হাউসে সোমবার (১৩ এপ্রিল) হঠাৎ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। আমরা কোনো দেশকে বিশ্বের ওপর চাপ সৃষ্টি বা চাঁদাবাজি করতে দিতে পারি না।”

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল করবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি মনে করি সেখানে সেগুলো (ট্যাংকার) খুব ভালোই চলবে। আর এখানেও (যুক্তরাষ্ট্রে) তারা ভালো করছে। অনেক ট্যাংকার এখানে আসছে। তারা খালি এসে ভরে ফিরে যাচ্ছে, আর আমাদের সেই ব্যবসা সামলানোর দারুণ সক্ষমতা আছে।”

পাকিস্তানের ইসলামাবাদে কোনো শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি ছাড়া শেষ হয় ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠক। এ বিষয়ে ইরানের ভাষ্য, এক বৈঠকেই সব হয়ে যাবে, এমনটি আশা করা যায় না। তবে ট্রাম্প হুমকি দেন, হরমুজ প্রণালি অবরোধ করা হবে এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের তেল ট্যাংকার চলার ব্যবস্থা করা হবে। 

ট্রাম্পের এই হুমকিকে পাত্তা না দিলেও ইরান এখন বলছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের অবরোধ সন্ত্রাসী কাজ ও জলদস্যুতার শামিল। এমন অবরোধ তারা ভাঙার প্রতিশ্রুতি দিয়েছে। 

ট্যাগঃ

‘ইরান ফোন করেছিল, তারা চুক্তি করতে চায়,’ দাবি ট্রাম্পের

সময়ঃ ১২:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬