০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে অপহরণের পর ইউপি সদস্যকে উদ্ধার

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬০০৫ Time View

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২২ এপ্রিল ২০২৬  

ইউনিয়ন পরিষদ সদস্য রুস্তম আলী।

কক্সবাজারের রামুতে ঈদগাঁও-ঈদগড় সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের শিকার হওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রুস্তম আলীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

বুধবার (২২ এপ্রিল) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকায় তাকে অপহরণ করা হয়। রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অপহরণের পর অভিযান চালিয়ে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে চালক ও আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রুস্তম আলী। পথিমধ্যে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। এরপর গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। এ সময় ইউপি সদস্য রুস্তম আলীকে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চালক ও অপর ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। অপহরণের পর দুর্বৃত্তরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ উঠে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খুরশেদ আলম জানান, ছেড়ে দেওয়া দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

স্থানীয়রা জানান, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কটি ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করায় এ এলাকায় প্রায়ই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে।
 
ঢাকা/তারেকুর/বকুল

ট্যাগঃ

রামুতে অপহরণের পর ইউপি সদস্যকে উদ্ধার

সময়ঃ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬