০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের মতো বিএনপিও কি একই পথে হাঁটছে: হান্নান মাসউদ

  • Sangbad365 Admin
  • সময়ঃ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৬০০৩ Time View

প্রকাশিত: ২৩:২৫, ২৭ এপ্রিল ২০২৬  

আওয়ামী লীগের মতো বিএনপিও একই পথে হাঁটছে কি না, সেই প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। 

তিনি বলেছেন, “এত দিন আওয়ামী লীগকে ভারতের দালাল জানতাম। ক্ষমতায় এসে বিএনপি একইভাবে আধিপত্যের দাসত্ব করছে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে?”

সোমবার (২৭ এপ্রিল) এনসিপিতে যোগ দেওয়া সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই প্রশ্ন তোলেন হান্নান মাসউদ।

বিএনপি গণভোট অমান্য করে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, “ইতিহাসে এমন ঘটনা বিরল যে, গণভোটে দেওয়া ৭০ শতাংশ মানুষের মতের সঙ্গে বেইমানি করা হয়। এর মধ্য দিয়ে বিএনপি একটি খারাপ ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে।”

হান্নান মাসউদ বলেন, “যারা জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে কথা বলেছেন বলেই জনগণ আপনাদের ভোট দিয়েছে। এখন সংসদে গিয়ে তার বিরোধিতা করলে জনগণ ছুড়ে ফেলে দেবে।”

এনসিপির এই সংসদ সদস্য বলেন, যাদের কাছ থেকে চাদাবাজি করা হয়, তারা কথা বলতে ভয় পায়। এনসিপি সেই অসহায় সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলবে। কারণ এনসিপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সংসদে গেছে, যা ইতিহাসে বিরল।

ঢাকা/রায়হান/রাসেল 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আ.লীগের মতো বিএনপিও কি একই পথে হাঁটছে: হান্নান মাসউদ

সময়ঃ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬