তবে বিচ্ছেদ উদ্যাপন শুধু দামি আংটির মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেকের জন্য এটি মানসিক মুক্তির প্রতীক। কারও কাছে সেই মুক্তি প্রকাশ পাচ্ছে ট্যাটুতে, কারও কাছে পার্টিতে, আবার কারও কাছে নিজের ঘর নতুন করে সাজানোর মধ্য দিয়ে। টিকটকে জনপ্রিয় হওয়া #DivorcedMomCore ট্রেন্ড তারই উদাহরণ। এই ট্রেন্ডে নারীরা বলছেন, এবার থেকে জীবন চলবে শুধুই নিজের পছন্দে, নিজের রুচিতে।
সমাজবিজ্ঞানীরা বলছেন, এই প্রবণতা আদতে নারীর আত্মপরিচয় ফিরে পাওয়ার এক নতুন ভাষা। দীর্ঘদিন বিয়ে ও সম্পর্ককে নারীর সাফল্যের মানদণ্ড হিসেবে দেখা হয়েছে। ডিভোর্স রিং সেই ধারণার উল্টো বার্তা দেয়। এটি জানিয়ে দেয়, সম্পর্ক ভাঙা মানেই শেষ নয়, অনেক সময় তা নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার শুরু।
০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
বিচ্ছেদ উদ্যাপনের নতুন ধারা ‘ডিভোর্স রিং’
-
Sangbad365 Admin - সময়ঃ ১২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- ১৬০৪২ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর








